প্রিন্ট এর তারিখঃ Oct 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 10, 2026 ইং
মান্দায় ২৬ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ

স্টাফ রিপোর্টার : নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হিরো ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
(৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কাঞ্চন বাজার ও কাঞ্চন সুইচগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কাঞ্চন বাজার এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে আব্দুল লতিফ (২৭) এবং কাঞ্চন সুইচগেট এলাকার আমিনুল ইসলামের স্ত্রী তৃপ্তি (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মান্দা থানার পুলিশের একটি দল আশিষ কুমার স্যান্নালের নেতৃত্বে কাঞ্চন বাজার ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে মাদক পরিবহনে ব্যবহৃত একটি হিরো ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেট ও জব্দ করা মোটরসাইকেলটি আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবার, সরবরাহ ও পরিবহনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© দৈনিক আগামীর বাংলা